পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূর

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। তবে বরের পরিচয় প্রকাশ করেননি তিনি। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে

2026-11-08T22:59:51+00:00
2026-11-08T22:59:51+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
পারশার সঙ্গে বিয়ের গুঞ্জন, এবার মুখ খুললেন আসাদ নূর
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ পিএম 
ছবি : সংগৃহীত
বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। তবে বরের পরিচয় প্রকাশ করেননি তিনি। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলেও স্বামীর মুখ আড়াল করে রেখেছেন। এরপর থেকেই তার স্বামী কে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সূত্র মিলিয়ে অনেকে দাবি করছেন, পারশার স্বামী ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট আসাদ নূর।

এ নিয়ে সরাসরি কোনো বক্তব্য না দিলেও বিষয়টি যে আসাদ নূরের নজরে এসেছে, তা বোঝা গেছে তার ফেসবুক পোস্টে। নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘যার বিয়া তার খবর নাই ‘বাঙ্গু’দের ঘুম নাই।’

আসাদ নূরের এই পোস্টের পর মন্তব্যের ঘরে শুরু হয় আলোচনা। কেউ কেউ পারশার বিয়ের ছবিতে বরের পরনের পাঞ্জাবির সঙ্গে আসাদ নূরের পাঞ্জাবির মিল খুঁজে পেয়েছেন। একজন মন্তব্যে জানতে চান, বিষয়টি কাকতালীয় কি না। জবাবে আসাদ লেখেন, ‘দোষ আড়ংয়ের পাঞ্জাবীর।’


অন্যদিকে, নিজের বরের পরিচয় নিয়ে নেটিজেনদের এই অনুসন্ধান বেশ উপভোগ করছেন পারশা। বিষয়টি নিয়ে সরাসরি কিছু না বলে কৌতূহলীদের ওপরই দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তার সংক্ষিপ্ত মন্তব্য, ‘খেটে খাক’।

উল্লেখ্য গত ২৬ অক্টোবর আকদ সম্পন্ন হয়েছে পারশার। সম্প্রতি নিজের বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে কনের সাজে হাস্যোজ্জ্বল দেখা যায় এই শিল্পীকে। তার পাশে বরের পোশাকে একজনকে দেখা গেলেও মুখ ঢাকা থাকায় পরিচয় জানা যায়নি।

সময়ের আলো/টিকে
  বিষয়:   পারশা  বিয়ের গুঞ্জন  আসাদ নূর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: