মিস ইউনিভার্স সামিরা মাহি

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ছোটপর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি।অভিনয়ের পাশাপাশি এবার নতুন পরিচয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে যাচ্ছেন তিনি। জিতে নিয়েছেন ‘মিস ইউনিভার্স

2026-11-08T23:17:33+00:00
2026-11-08T23:25:53+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
মিস ইউনিভার্স সামিরা মাহি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:১৭ পিএম  আপডেট: ০৮.১১.২০২৬ ১১:২৫ পিএম
ছোটপর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি। ছবি : সংগৃহীত
ছোটপর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি এবার নতুন পরিচয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখতে যাচ্ছেন তিনি। জিতে নিয়েছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন এই অভিনেত্রী।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। সেখানেই বিজয়ী হিসেবে সামিরা খান মাহির নাম ঘোষণা করা হয়। তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা।

বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তে মঞ্চে ছিল টানটান উত্তেজনা। নাম শোনার পর আবেগাপ্লুত হয়ে বুকের ওপর হাত রাখেন মাহি। এরপর গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় মুকুট পরিয়ে দেন। পরে দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। একসঙ্গে মঞ্চে হাঁটার সময় করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন।

অনুষ্ঠানে মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলার পরনে ছিল হালকা নীল ও রুপালি রঙের গাউন। এর কাঁধের নকশা ছিল পাখার মতো। বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জাও।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক, চিত্রনায়িকা দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ একাধিক মডেল ও কোরিওগ্রাফার।

আয়োজকরা জানান, আগামী ১১ নভেম্বর থেকে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন সামিরা। বিজয়ী হওয়ার প্রতিক্রিয়ায় মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছে, ‘যাও, বিশ্ব জয় করে আসো।’ সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’

এর আগে ২০২৫ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। মিস ইউনিভার্সের মঞ্চে এটিই ছিল বাংলাদেশের প্রথমবারের মতো সেরা ৩০-এ স্থান পাওয়া। মিথিলার পর এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের দায়িত্ব পেলেন সামিরা খান মাহি। 

এরই মধ্যে বিভিন্ন দেশের প্রতিযোগীরা পৌঁছে গেছেন মিস ইউনিভার্সের ৭৫তম আসরের আয়োজনে। গতকাল পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হন সামিরা মাহি। 

সমেয়র আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   মিস ইউনিভার্স  সামিরা মাহি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: