রিপন খানের সুরসংগীতে রেহমান সাকিব

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বাংলা গানের শ্রোতাদের কাছে বরাবরই প্রেম ও বিরহের গান বিশেষ আবেদন তৈরি করে। সেই আবেগকে কেন্দ্র করেই নতুন গান নিয়ে

2026-11-09T23:43:27+00:00
2026-11-09T23:43:27+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
রিপন খানের সুরসংগীতে রেহমান সাকিব
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ পিএম 
রিপন খানের সুরসংগীতে রেহমান সাকিব । ছবি : সংগৃহীত
বাংলা গানের শ্রোতাদের কাছে বরাবরই প্রেম ও বিরহের গান বিশেষ আবেদন তৈরি করে। সেই আবেগকে কেন্দ্র করেই নতুন গান নিয়ে এসেছেন কণ্ঠশিল্পী রেহমান সাকিব। ‘তুমি কাছে থাকলে’ শিরোনামের গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন রিপন খান। গানের শিরোনামেই ফুটে উঠেছে প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা এবং ভালোবাসার অনুভূতি।

সম্প্রতি আরকে মিউজিক ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে গানটি। প্রচারে আসার পর দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেল হয়েছেন রেহমান সাকিব। তার সঙ্গে রয়েছেন রিতু দত্ত। ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

গানটি প্রসঙ্গে রেহমান সাকিব বলেন, ‘তুমি কাছে থাকলে’ গানটি রিপন স্যারের অতুলনীয় সৃষ্টি। যা নিজের কণ্ঠে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেছি। মেলোডিয়াস, সফট রোমান্টিক ঘরানার গান এটি। এই ধরনের গান অনেকেরই পছন্দ। প্রকাশের পর ভালো সাড়া পাচ্ছি। অনেকেই প্রশংসা করেছেন। শ্রোতাদের এই ভালোবাসা ভবিষ্যতে আরও ভালো কিছু নিয়ে আসার প্রেরণা জোগাবে।


নতুন গান প্রকাশের মধ্য দিয়ে সংগীতচর্চায় নিজের অবস্থান আরও এগিয়ে নিতে চান রেহমান সাকিব। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে গানের সঙ্গে সখ্য থাকলেও পারিবারিক ও কর্মজীবনের ব্যস্ততাসহ নানা কারণে মাঝে বিরতিতে ছিলাম। কণ্ঠের চর্চা অব্যাহত থাকলেও প্রকাশ হয়নি কোনো গান। তবে এখন গানে নিয়মিত হওয়ার চেষ্টা করছি। নিজের কিছু পুরোনো গানের পাশাপশি নতুন গান নিয়েও কাজ করছি। রিপন স্যারের সংগীতায়োজনে আরও দুটি গান করেছি। আশা করছি তা ঈদুল ফিতরে প্রকাশ হবে।’

এর আগে রেহমান সাকিব নিজের লেখা ও সুরে ‘বৃষ্টি’, ‘স্বপ্ন’, ‘ভালোবাসতে মানা’, ‘চতুর্ভুজ’সহ একাধিক বাংলা গান প্রকাশ করেছেন। তিনি মনে করেন গান শুধু শোনার নয়— এটা অনুভব করার বিষয়। তাই শুদ্ধ, সুন্দর, মেলোডিয়াস এবং অর্থবহ গান করাই তার পরিকল্পনা।

সময়ের আলো/প্রিন্ট/এসকে
  বিষয়:   রিপন খান  সুরসংগীত  রেহমান সাকিব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: