আবারও জুটি হচ্ছেন চঞ্চল-মিলি!

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

১৭ বছর আগে চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলিকে নিয়ে গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করেছিলেন ‘মনপুরা’। আবারও পর্দায় আসছে আলোচিত সেই

2026-11-09T23:54:53+00:00
2026-11-09T23:54:53+00:00
 
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
আবারও জুটি হচ্ছেন চঞ্চল-মিলি!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ পিএম 
‘মনপুরা’ সিনেমার আলোচিত জুটি চঞ্চল চৌধুরী ও মিলি । ছবি : সংগৃহীত
১৭ বছর আগে চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলিকে নিয়ে গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করেছিলেন ‘মনপুরা’। আবারও পর্দায় আসছে আলোচিত সেই জুটি। পরিচালক সেলিম তার নতুন সিনেমা ‘রাখাল’-এ চঞ্চল চৌধুরী ও মিলিকে নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছেন।

পরিকল্পনানুযায়ী সিনেমাটির কাজ এগিয়ে চলছে।  তবে সিনেমাটিতে চঞ্চল-মিলির চরিত্র, গল্প কিংবা অন্য অভিনয়শিল্পীদের বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি।

সিনেমা সংশ্লিষ্ট সূত্রমতে, সিনেমাটির শুটিংয়ের জন্য চঞ্চল চৌধুরীর ডেট পাওয়া গেছে সামনের বছর। সেভাবে প্রস্তুতি শুরু করেছেন নির্মাতা। এরই মধ্যে সিনেমার প্রস্তুতি চলছে। কিছু দিনের মধ্যে জানা যাবে বিস্তারিত। এই সিনেমায় পরীমণিও থাকতে পারেন বলে শোনা যাচ্ছে।


২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’। সিনেমাটিতে সোনাই চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, আর পরী চরিত্রে ছিলেন ফারহানা মিলি। গ্রামবাংলার পটভূমিতে নির্মিত প্রেম ও বিয়োগান্তক গল্পের সিনেমাটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে সোনাই-পরীর প্রেম, বিচ্ছেদ এবং সিনেমার গান দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে।

‘নিথুয়া পাথারে’, ‘যাও পাখি বলো তারে’, ‘আগে যদি জানতাম রে বন্ধু’ সিনেমাটির গানগুলো এখনও শ্রোতাদের কাছে সমান পরিচিত। ‘মনপুরা’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ অভিনেতাসহ পাঁচটি বিভাগে পুরস্কার অর্জন করে। 

গিয়াস উদ্দিন সেলিমের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মনপুরা’। পরে ‘স্বপ্নজাল’ ও ‘পাপ-পুণ্য’সহ একাধিক সিনেমা নির্মাণ করেছেন তিনি। নতুন সিনেমা ‘রাখাল’ নিয়ে দর্শকের আগ্রহের অন্যতম কারণ হয়ে উঠতে পারে ‘মনপুরা’র সেই পরিচিত জুটির প্রত্যাবর্তন।

সময়ের আলো/প্রিন্ট/এসকে

  বিষয়:   আবার  জুটি  হচ্ছেন  চঞ্চল  মিলি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: