প্যারাবোলার ১৬তম প্রদর্শনী

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নোবেলজয়ী ইতালিয়ান নাট্যকার দারিও ফোর আলোচিত নাটক ‘অ্যাক্সিডেন্টাল ডেথ অব অ্যান অ্যানার্কিস্ট’। বিশ্বের ৪০টির বেশি দেশে এর মঞ্চায়ন হয়েছে। নাটকটি

2026-11-10T00:06:59+00:00
2026-11-10T00:06:59+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
প্যারাবোলার ১৬তম প্রদর্শনী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০৬ এএম 
আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্যারাবোলার ১৬তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে । ছবি : সংগৃহীত
নোবেলজয়ী ইতালিয়ান নাট্যকার দারিও ফোর আলোচিত নাটক ‘অ্যাক্সিডেন্টাল ডেথ অব অ্যান অ্যানার্কিস্ট’। বিশ্বের ৪০টির বেশি দেশে এর মঞ্চায়ন হয়েছে। নাটকটি ঢাকার মঞ্চে এনেছে নাট্যদল বাতিঘর। নাম দেওয়া হয়েছে ‘প্যারাবোলা’। ইতালিতে ঘটে যাওয়া বাস্তব ঘটনা অবলম্বনে এগিয়েছে নাটকের গল্প। আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্যারাবোলার ১৬তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
 
এর আগে গত ৮ সেপ্টেম্বর একই মঞ্চে নাটকটির ১৫তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। ধারাবাহিক প্রদর্শনীর মধ্য দিয়ে নাটকটি দর্শকের কাছে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছে।

নাটকের গল্পটি এগিয়েছে মিলান শহরের পুলিশ ষড়যন্ত্রমূলকভাবে রেলওয়েতে বোমা হামলার ঘটনায় রেলশ্রমিক পিন্নেলিকে অভিযুক্ত করে। জিজ্ঞাসাবাদের সময় পিন্নেলি রহস্যজনকভাবে পুলিশ সদর দফতরের চতুর্থ তলা থেকে পড়ে মারা যান। 

‘প্যারাবোলা’ নাটকের মূল রচনা ইতালীয় নাট্যকার দারিও ফোর। নাটকটির মঞ্চরূপ ও নির্দেশনায় রয়েছেন মুক্তনীল। নাট্যদল বাতিঘরের ১৭তম প্রযোজনা এটি।


নাটকটি প্রসঙ্গে নির্দেশক মুক্তনীল বলেন, ‘অ্যাক্সিডেন্টাল ডেথ অব অ্যান অ্যানার্কিস্ট’ দারিও ফোর বিখ্যাত একটি রাজনৈতিক নাটক। এ নাটকের সঙ্গে আমাদের আর্থ-সামাজিক প্রেক্ষাপটের অনেক মিল। যেকোনো ঘটনাকে নানা আঙ্গিকে দেখার সুযোগ থাকে। মূল ঘটনা একই রেখে আমরা আমাদের মতো করে নাটকটি মঞ্চায়নের চেষ্টা করছি। একটি মৃত্যুকে কেন্দ্র করে এ নাটকের কাহিনি। এই মৃত্যুকে নানা দৃষ্টিকোণ থেকে দেখতে দেখতে জানা যায় মৃত্যুর মূল কারণ। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় এই দেখার সুযোগ রুদ্ধ করে দেওয়া হয়েছে। বাতিঘর সবসময় বর্তমানের কথা বলে। সেই জায়গা থেকেই নাটকটি মঞ্চে এনেছে বাতিঘর।

  বিষয়:   প্যারাবোলা  ১৬তম  প্রদর্শনী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: