এবার লাইভে এসে পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন আলোচিত-সমালোচিত ব্লগার আসাদ নূর। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ

2026-11-10T03:16:05+00:00
2026-11-10T03:16:05+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
এবার লাইভে এসে পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:১৬ এএম 
অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী ও আলোচিত-সমালোচিত ব্লগার আসাদ নূর। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর সঙ্গে বিয়ের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন আলোচিত-সমালোচিত ব্লগার আসাদ নূর। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলে লাইভে এসে তিনি এ কথা জানান।

লাইভে আসাদ নূর বলেন, পারশাকে তিনি বিয়ে করেছেন। তবে বিয়ের বিষয়টি ঘিরে মানুষের কৌতূহল ও প্রতিক্রিয়া যাচাইয়ের পাশাপাশি সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙার উদ্দেশ্যও ছিল তাদের। এ জন্যই বিষয়টি নিয়ে পরিকল্পিতভাবে কিছু ইঙ্গিত ছড়িয়ে দেওয়া হয়েছিল।

আসাদ নূর জানান, পাঞ্জাবি, শাড়ির আঁচল ও ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো কিছু সূত্র ইচ্ছা করেই রাখা হয়েছিল, যাতে মানুষ সেগুলো দেখে বিয়ের বিষয়টি অনুমান করতে পারেন। পরে ছবি আড়ালে রাখা এবং কিছুটা পিছু হটার মাধ্যমে মানুষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হয়।

তিনি বলেন, ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে অতিরিক্ত আগ্রহী এবং ধর্মীয় উগ্রতা বা উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসীদের প্রতিক্রিয়া দেখার উদ্দেশ্যেও এ আয়োজন করা হয়েছিল।

বিয়ের আইনি প্রক্রিয়া সম্পর্কে আসাদ নূর জানান, ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪-এর অধীনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধর্মীয় বিধিবিধান অনুসরণ করতে হয়নি।

পারশার পরিবার ও বেড়ে ওঠার প্রসঙ্গেও কথা বলেন আসাদ নূর। তিনি জানান, পারশা তার বাবা-মায়ের একমাত্র সন্তান এবং পরিবারের অত্যন্ত আদরের। তার বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। ছোটবেলা থেকেই গান ও সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা পারশার ক্যারিয়ার ও যোগ্যতার প্রতি সম্মান রেখেই তাঁর সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে আসাদ নূর দাবি করেন, তিনি বা পারশা কোনো রাজনৈতিক দল কিংবা গোষ্ঠীর হয়ে কাজ করেন না। বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকেও তারা অর্থ বা অনুদান নেননি।


জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আন্দোলনের সময় পারশা ‘পোস্টার গার্ল’ ছিলেন। ‘চলো ভুলে যাই’ গানেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ৫ আগস্টের পরও তিনি ক্ষমতার মোহে না জড়িয়ে ইসলামপন্থিদের সঙ্গে যুক্ত ছিলেন বলে মন্তব্য করেন আসাদ নূর।

ধর্ম নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, গত দেড় বছর ধরে কোনো ধর্মের সমালোচনা করছেন না। মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেও তার ভালো লাগে না। তার মতে, সমাজে ভালো মানুষ যেমন আছেন, তেমনি ভালো নাস্তিক ও ধার্মিক—দুই শ্রেণির মানুষই রয়েছেন।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পারশাকে নিয়ে অশালীন ট্রল ও অপপ্রচার চালানোর সমালোচনা করেন আসাদ নূর। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি নারীদের সম্মান ও মর্যাদা বজায় রাখার আহ্বান জানান তিনি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   লাইভ  পারশা  বিয়ে  আসাদ নূর 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: