বিজ্ঞাপনে আলোচিত মাহা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বিজ্ঞাপনচিত্রে একের পর এক কাজ করে আলোচনায় আসছেন অভিনেত্রী নায়মা আলম মাহা। বিকাশসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হয়ে দর্শকের

2026-11-10T23:24:53+00:00
2026-11-10T23:25:04+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
বিজ্ঞাপনে আলোচিত মাহা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:২৪ পিএম  আপডেট: ১০.১১.২০২৬ ১১:২৫ পিএম
সংগৃহীত ছবি
বিজ্ঞাপনচিত্রে একের পর এক কাজ করে আলোচনায় আসছেন অভিনেত্রী নায়মা আলম মাহা। বিকাশসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হয়ে দর্শকের নজর কেড়েছেন তিনি। এবার নতুন আরেকটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাচ্ছে তাকে। বাজারসদাইয়ের ইনস্ট্যান্ট ডেলিভারি অ্যাপের এই বিজ্ঞাপনে মডেল হয়েছেন মাহা। এটি নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ।

বিজ্ঞাপনটি প্রচারে আসার পর দর্শকের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন মাহা। তিনি বলেন, এর আগে বিকাশের বিজ্ঞাপনে কাজ করেও ভালো সাড়া পেয়েছেন। তবে এবারের বিজ্ঞাপনটি নিয়ে দর্শকের আগ্রহ তুলনামূলক বেশি। এর ব্যতিক্রমী ভাবনা ও নির্মাণশৈলী দর্শকের ভালো লাগার অন্যতম কারণ বলে মনে করেন তিনি। কাজটি করার সময়ই তার বিশ্বাস ছিল, বিজ্ঞাপনটি দর্শকের মধ্যে সাড়া ফেলবে।

জিয়াউল হক পলাশের সঙ্গে মাহার কাজের অভিজ্ঞতাও পুরোনো। এর আগে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয়ের সুবাদে তাদের একসঙ্গে কাজ করা হয়েছে। তবে পলাশের নির্দেশনায় বিজ্ঞাপনে মডেল হিসেবে এবারই প্রথম কাজ করলেন মাহা। নির্মাতার সৃজনশীলতা ও কাজের দক্ষতায় মুগ্ধ হয়েছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপনের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন মাহা। রায়হান রাফীর ‘প্রেসার কুকার’ সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। এ ছাড়া অমির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করেও দর্শকের পরিচিতি পেয়েছেন। বর্তমানে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘দলছুট পাখিরা’। নাটকটির অন্যতম প্রধান চরিত্রে দেখা যাচ্ছে তাকে।

বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই নিজের অবস্থান তৈরি করতে চান মাহা। নতুন বিজ্ঞাপনটির মাধ্যমে দর্শকের কাছ থেকে পাওয়া সাড়া তার কাজের আগ্রহ আরও বাড়িয়ে দেবে বলে আশা করছেন এই অভিনেত্রী।

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   বিজ্ঞাপন  আলোচিত মাহা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: