এফডিসিতে গাজী মাজহারুল আনোয়ার স্মরণে আয়োজন

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বাংলা গান ও চলচ্চিত্রের কিংবদন্তি গীতিকার, পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারকে স্মরণ করতে বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে

2026-11-10T23:22:32+00:00
2026-11-10T23:22:32+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
এফডিসিতে গাজী মাজহারুল আনোয়ার স্মরণে আয়োজন
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:২২ পিএম 
সংগৃহীত ছবি
বাংলা গান ও চলচ্চিত্রের কিংবদন্তি গীতিকার, পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারকে স্মরণ করতে বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। আগামী বছরের ফেব্রুয়ারিতে তার জন্মমাস উপলক্ষে এ উৎসব অনুষ্ঠিত হবে।

বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সেপ্টেম্বরে সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনের উন্মুক্ত চলচ্চিত্র উৎসবে ভালো সাড়া পেয়েছিল বিএফডিসি। সেই অভিজ্ঞতা থেকেই এবার গাজী মাজহারুল আনোয়ারকে ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

মাসুমা রহমান তানি বলেন, গাজী মাজহারুল আনোয়ার চলচ্চিত্রশিল্পকে নিজের ঘর মনে করতেন। অথচ মৃত্যুর পর তাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তাই তার কালজয়ী কাজগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চলচ্চিত্র উৎসবের পাশাপাশি গাজী মাজহারুল আনোয়ারের লেখা জনপ্রিয় গানগুলো নতুন করে সংগীতায়োজনের পরিকল্পনাও রয়েছে। এ আয়োজনে যুক্ত হয়েছেন তার মেয়ে সংগীতশিল্পী দিঠি আনোয়ার।

১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দিতে জন্মগ্রহণ করেন গাজী মাজহারুল আনোয়ার। ষাটের দশকে গান লেখা শুরু করা এই কিংবদন্তি ২০ হাজারের বেশি গান রচনা করেছেন বলে জানা যায়। চলচ্চিত্রের গান ও দেশাত্মবোধক সংগীত রচনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লেখা, পরিচালনা এবং প্রযোজনাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   এফডিসি  গাজী মাজহারুল আনোয়ার 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: