বহিষ্কার থেকেই আবিষ্কার হবে : বিএনপির বিদ্রোহী প্রার্থী তাপস

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

বহিষ্কার থেকেই আবিষ্কার হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন

2026-02-08T21:18:36+00:00
2026-02-08T21:18:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বহিষ্কার থেকেই আবিষ্কার হবে : বিএনপির বিদ্রোহী প্রার্থী তাপস
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৮ পিএম 
স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের নির্বাচনি জনসভা। ছবি : সময়ের আলো
বহিষ্কার থেকেই আবিষ্কার হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপস।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। 

জনসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী তাপস বলেন, আমি যদি আল্লাহর রহমতে ও মানুষের ভালোবাসা নিয়ে ফুটবল মার্কায় নির্বাচিত হতে পারি, তাহলে সব ক্ষেত্রে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি দুর্নীতি, গায়েবি মামলা, মামলা বাণিজ্য, ভূমি দখল ও চাঁদাবাজি বিরুদ্ধে রুখে দাঁড়াব। এছাড়াও ধর্মীয় ও রাজনীতির সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা ও জনকল্যাণ ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করব। 

ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা সবাই নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে ফুটবল মার্কায় ভোট দেবেন। তবে চলে আসবেন না। বরং ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেবেন। যাতে কেউ ভোট ছিনতাই করতে না পারে।


নবীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সদ্য বহিষ্কৃত আবু সায়েদ, হযরত আলী, সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, হাজী ফুরকান উদ্দিন, হাজী নুরুল ইসলাম ও মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।

এফআর


  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  নবীনগর  বিএনপি  বিদ্রোহী প্রার্থী  তাপস 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: