ভারতে শুরু শাকিবের শুটিং

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স : ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’-এর শুটিং শুরু হয়েছে ভারতে। গত বছরের

2026-02-08T21:41:07+00:00
2026-02-08T21:41:07+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ভারতে শুরু শাকিবের শুটিং
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪১ পিএম 
দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। ছবি : সংগৃহীত
দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স : ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’-এর শুটিং শুরু হয়েছে ভারতে। গত বছরের ডিসেম্বরে ভারতে শুটিং শুরুর কথা থাকলেও শিল্পী ও কলাকুশলীদের ভিসা না পাওয়ায় তা সম্ভব হয়নি। 

এতে করে রোজার ঈদে সিনেমাটি মুক্তি নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে নির্মাতা আবু হায়াত মাহমুদ বাধ্য হয়ে গত ৬ জানুয়ারি দেশেই শুটিং শুরু করেন। পরে ভারতের বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় শুটিং হয় সিনেমার কিছু অংশের। 

Advertisement
তবে নির্মাতাদের মূল পরিকল্পনায় শুরু থেকেই ছিল ভারত। লোকেশন, সেট এবং প্রস্তুতি আগেই চূড়ান্ত করা থাকায় শেষ মুহূর্ত পর্যন্ত ভিসার জন্য অপেক্ষা করছিলেন তারা। সম্প্রতি সেই ভিসা সমস্যার সমাধান হওয়ার পর শাকিব খানসহ ভারতে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।


বর্তমানে ভারতে শুটিং চললেও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি পরিচালক আবু হায়াত মাহমুদ কিংবা প্রযোজক শিরিন সুলতানা। তবে প্রযোজনা সূত্র জানিয়েছে, ঈদ সামনে রেখে এখন তাদের একমাত্র লক্ষ্য দ্রুত শুটিং শেষ করে পোস্ট প্রোডাকশনের কাজে হাত দেওয়া।

এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে নব্বই দশকের এক ভয়ংকর গ্যাংস্টারের চরিত্রে। তার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ এবং পশ্চিমবঙ্গের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আরও রয়েছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনারসহ একঝাঁক শক্তিশালী অভিনয়শিল্পী।

এদিকে এরই মধ্যে সম্প্রতি সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ করা হয়েছে। সেখানে মুখভর্তি দাড়ি, লম্বা চুল, কালো গাউন আর চোখে সানগ্লাসে একেবারে বিধ্বংসী রূপে দেখা গেছে শাকিব খানকে। হাতে ইউনিক ডিজাইনের মিউজিক্যাল বন্দুক নিয়ে আকাশে উড়তে থাকা হেলিকপ্টারের দিকে তাক করে রাখা সেই দৃশ্য শাকিব ভক্তদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

সময়ের আলো/কেএইচও 
  বিষয়:   ভারত  শাকিব  শুটিং 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: