ভিন্ন আবহে ফিরছেন দেবশ্রী

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

‘তুফান’ সিনেমার ‘লাগে উরাধুরা’ গানের আলোচিত সঙ্গীতশিল্পী দেবশ্রী অন্তরা দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও নতুন গান নিয়ে ফিরছেন। ভালোবাসা দিবস উপলক্ষে

2026-02-08T20:25:48+00:00
2026-02-08T20:25:48+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ভিন্ন আবহে ফিরছেন দেবশ্রী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৫ পিএম 
সঙ্গীতশিল্পী দেবশ্রী অন্তরা। ছবি : সংগৃহীত
‘তুফান’ সিনেমার ‘লাগে উরাধুরা’ গানের আলোচিত সঙ্গীতশিল্পী দেবশ্রী অন্তরা দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও নতুন গান নিয়ে ফিরছেন। ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তার নতুন গান ‘আমি পাখি হবো’। 

গানটিতে অন্তরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আবীর সাদাফ। ‘আমি পাখি হবো’ গানটি কেবল একটি একক গান নয়, এটি মূলত ‘স্ট্রিংস বিয়ন্ড বর্ডারস’ শীর্ষক একটি আন্তর্জাতিক সংগীত উদ্যোগের অংশ। সীমানা ছাড়িয়ে বিশ্বদরবারে বাংলা গানকে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এই প্রজেক্টটি হাতে নিয়েছে ব্যান্ড এক্সকেইপ।

দীর্ঘ বিরতি ও ফেরা প্রসঙ্গে দেবশ্রী অন্তরা জানান, ‘লাগে উরাধুরা’র পর শারীরিক অসুস্থতার কারণে অনেকটা সময় আমাকে গান থেকে দূরে থাকতে হয়েছিল। ‘আমি পাখি হবো’ গানটি আমার জন্য এক নতুন শুরু। এটি আমার ক্যারিয়ারের প্রথম ব্যান্ড কোলাবরেশন, তাই এই কাজটি নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। গানটি অনেকটা নব্বই দশকের ব্যান্ডের গানের ধাঁচে করা। বেশ ভিন্ন আবহের একটি গান এটি। আমি চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে গানটি গাওয়ার। আশা করছি, শ্রোতারা গানটি সাদরে গ্রহণ করবেন।

নতুন এই গান নিয়ে ব্যান্ড এক্সকেইপ জানিয়েছে, ‘আমি পাখি হবো’ শুধু ভালোবাসা দিবসের জন্য নির্মিত নয়; এটি মূলত ‘স্ট্রিংস বিয়ন্ড বর্ডারস’ (মিউজিক উইদাউট পাসপোর্ট) শীর্ষক একটি আন্তর্জাতিক সংগীত উদ্যোগের অংশ। গান সম্পর্কে আরেক কণ্ঠশিল্পী আবীর সাদাফ বলেন, এই প্রজেক্টের লক্ষ্য একেবারেই আলাদা। গানটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

এই গানের অন্যতম বড় আকর্ষণ এর মিউজিক ভিডিও, যা সম্পূর্ণ এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। ভিডিও প্রোডাকশনে ছিল হাইপার কাটস প্রোডাকশন। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ব্যান্ডের দুই সদস্য কাজী রিন্টু ও আবীর সাদাফ। মিক্স-মাস্টারিং করেছেন বখতিয়ার হোসেন।

/এমএইচআর 
  বিষয়:   দেবশ্রী  ভালোবাসা দিবস  আমি পাখি হবো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: