নেটফ্লিক্সে বিটিএসের কামব্যাক লাইভ

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের নতুন অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশ হতে যাচ্ছে আগামী ২০ মার্চ। আর এই অ্যালবাম প্রকাশকে ঘিরে

2026-02-08T21:44:06+00:00
2026-02-08T21:44:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
নেটফ্লিক্সে বিটিএসের কামব্যাক লাইভ
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৪ পিএম 
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের নতুন অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশ হতে যাচ্ছে আগামী ২০ মার্চ। আর এই অ্যালবাম প্রকাশকে ঘিরে বড় পরিসরের একটি লাইভ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে ব্যান্ডটি, যা বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এই স্ট্রিমিং প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের প্রায় ১৯০টি দেশে একযোগে এই অনুষ্ঠান দেখা যাবে।

জানা গেছে, অ্যালবাম প্রকাশের পরদিন ২১ মার্চ সিউলের ঐতিহাসিক গোয়াংহামুন স্কোয়ারে স্থানীয় সময় রাত ৮টায় আয়োজন করা হবে বিশেষ লাইভ অনুষ্ঠান ‘বিটিএস কামব্যাক লাইভ : আরিরাং’। এই অনুষ্ঠানে নতুন অ্যালবামের গান প্রথমবারের মতো সরাসরি পরিবেশন করবে দলটি।

দলটির মিউজিক এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছে, ‘আরিরাং’ অ্যালবামটি বিটিএস সদস্যদের শিকড়, পরিচয় এবং অনুভূতির প্রতিফলন। কোরিয়ার ঐতিহ্যবাহী লোকগান ‘আরিরাং’-এর নাম থেকেই অনুপ্রাণিত হয়ে অ্যালবামের শিরোনাম রাখা হয়েছে। কোরিয়ান সংস্কৃতিতে ‘আরিরাং’ শুধু একটি গান নয়; বরং আবেগ, সংগ্রাম ও ঐতিহ্যের প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গান কোরিয়ানদের জীবনের নানা মুহূর্তে জায়গা করে নিয়েছে।


এদিকে বিটিএসকে ঘিরে নেটফ্লিক্সের পরিকল্পনা এখানেই শেষ নয়। আগামী ২৭ মার্চ মুক্তি পাবে তাদের নতুন প্রামাণ্যচিত্র ‘বিটিএস : দ্য রিটার্ন’, যেখানে অ্যালবাম তৈরির নেপথ্য প্রস্তুতি ও সংগীতযাত্রার নানা গল্প উঠে আসবে। নতুন অ্যালবামের পর আগামী এপ্রিল থেকে বিটিএস শুরু করতে যাচ্ছে বিশ্ব সফর। আগামী বছরের মার্চ পর্যন্ত চলা এই ট্যুরে বিশ্বের ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্ট করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের জুন মাসে বিটিএস প্রকাশ করেছিল তাদের অ্যান্থোলজি অ্যালবাম ‘প্রুফ’। সেই সময়ের প্রায় তিন বছর ৯ মাস পর নতুন পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে ফিরছে দলটি। একই বছর লাস ভেগাসে ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ ছিল তাদের শেষ ট্যুর। 

বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের কারণে দীর্ঘ সময় দলগতভাবে মঞ্চে দেখা যায়নি বিটিএসকে। প্রশিক্ষণ শেষে সব সদস্য ফেরার পরই আবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে জনপ্রিয় এই ব্যান্ডটি।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   নেটফ্লিক্স  বিটিএস  কামব্যাক লাইভ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: