কিশোরগঞ্জ-২ : আ. লীগ-সংখ্যালঘু ভোটার কাছে টানার চেষ্টা প্রার্থীদের

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। শেষ মুহূর্তে চলছে প্রচার। এ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ -২ (পাকুন্দিয়া-কটিয়াদী

2026-02-08T21:57:48+00:00
2026-02-08T21:57:48+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
কিশোরগঞ্জ-২ : আ. লীগ-সংখ্যালঘু ভোটার কাছে টানার চেষ্টা প্রার্থীদের
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৭ পিএম 
বিএনপির প্রার্থী জালাল উদ্দীন ও জামায়াতের প্রার্থী শফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। শেষ মুহূর্তে চলছে প্রচার। এ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ -২ (পাকুন্দিয়া-কটিয়াদী ) আসনে ক্রমেই ঘনীভূত হচ্ছে রাজনৈতিক উত্তাপ। 

আসনটি প্রকাশ্য প্রচার যতটা সরব, সাধারণ ভোটারদের অবস্থান ততটাই নীরব। তবে এই নীরবতাই শেষ পর্যন্ত ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

জানা গেছে, কিশোরগঞ্জ -২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন। তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং শক্ত সাংগঠনিক ভিত্তির কারণে স্পষ্টভাবে এগিয়ে রয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। 

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শফিকুল ইসলাম মোড়ল। তিনিও ভোটারদের একটি বড় অংশের সমর্থন নিয়ে দৃঢ়ভাবে মাঠে অবস্থান নিচ্ছেন।

স্থানীয়রা বলছেন, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ ও দুজন স্বতন্ত্র প্রার্থীসহ অন্য দলের প্রার্থীরা মাঠে থাকলেও শেষ পর্যন্ত মূল লড়াই বিএনপি ও জামায়াতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। 


কিশোরগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সমর্থক ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। 

স্থানীয় রাজনীতিকদের মতে, এই ভোট যেদিকে যাবে, সেদিকেই ফল হেলে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই দুই শ্রেণির ভোটারদের বড় অংশ এখনও প্রকাশ্যে কোনো অবস্থান নিচ্ছেন না। 

তারা বলছেন, কে এমপি হলো সেটা বড় কথা নয়, কে তাদের সমস্যা বুঝবে সেটাই আসল।

এফআর



  বিষয়:   নির্বাচন  কিশোরগঞ্জ  পাকুন্দিয়া  কিশোরগঞ্জ-২  আ. লীগ  সংখ্যালঘু  ভোটার  প্রার্থী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: