আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রিটটি করেছেন একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শামিম আহমেদ।
রিটে সিইসি, সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়, ২০২৫ সালের ২০ এপ্রিল নাহিদ ইসলাম ডমিনিকার নাগরিকত্ব নেন।
শামিম আহমেদের আইনজীবী মোহাম্মদ মজনু মোল্যা জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার রিটটি শুনানির জন্য হাইকোর্টে উপস্থাপন করা হবে।
সময়ের আলো/জেডআই