খনিজ সম্পদকে গুরুত্ব দিয়ে খেলাফত মজলিসের প্রার্থীর ইশতেহার ঘোষণা

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন এলাকার উন্নয়নে ২২ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী।সোমবার (৯

2026-02-09T18:33:45+00:00
2026-02-09T18:33:45+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
খনিজ সম্পদকে গুরুত্ব দিয়ে খেলাফত মজলিসের প্রার্থীর ইশতেহার ঘোষণা
মৌলভীবাজার-৪
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৩ পিএম 
শ্রীমঙ্গল প্রেসক্লাবে ইশতেহার ঘোষণা করেন প্রার্থী। ছবি : সময়ের আলো
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন এলাকার উন্নয়নে ২২ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। 

এ সময় সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি। 

ইশতেহারে সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্যমুক্ত সমাজ, খনিজ সম্পদ, আধুনিক ও টেকসই সড়ক, সেতু ও কালভার্ট, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, ক্ষুদ্র ঋণ, কর্মসংস্থান, মেডিকেল কলেজ এবং বিমানবন্দর পুনরায় চালু করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। 

তার নির্বাচনি ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান ও সংগঠনের জেলা শাখার সহসভাপতি মাওলানা আবুল কালাম সহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।


তিনি আরও বলেন, এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং দেশ একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল ভবিষ্যতের দিকে অগ্রসর হবে।

সময়ের আলো/আরবিএন/এসকে/ 


  বিষয়:   খনিজ সম্পদ  খেলাফত মজলিস  প্রার্থী  ইশতেহার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: