এবারের নির্বাচনে কোন তারকা কোন আসনের ভোটার

ফরিদ উদ্দিন মোহাম্মদ

আনন্দ সময়

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর মাত্র ৭২ ঘণ্টা বাকি থাকতেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত

2026-02-09T18:38:54+00:00
2026-02-09T18:38:54+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
এবারের নির্বাচনে কোন তারকা কোন আসনের ভোটার
ফরিদ উদ্দিন মোহাম্মদ
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৮ পিএম 
বা দিক থেকে অপু বিশ্বাস, মেহজাবীন চৌধুরী, জয়া আহসান, পূর্ণিমা। সংগৃহীত ছবি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর মাত্র ৭২ ঘণ্টা বাকি থাকতেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন, প্রশাসন এবং প্রার্থীরা। 

নির্বাচনের এই আবহে দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বিনোদন দুনিয়াতেও তৈরি হয়েছে আলাদা কৌতূহল—কোন তারকা কোন এলাকার ভোটার?

নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মতোই শোবিজ অঙ্গনের অনেক তারকাও রয়েছেন আলোচনায়। কেউ সরাসরি প্রচারণায় যুক্ত হয়েছেন, কেউ আবার ভোটের দিন কেন্দ্রে গিয়ে নাগরিক দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন। তবে দেশের বাইরে অবস্থান করায় কয়েকজন তারকা এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না বলেও জানা গেছে।

তথ্য অনুযায়ী, জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান রাজধানীর বারিধারা এলাকার বাসিন্দা, যা ঢাকা–১৭ আসনের অন্তর্ভুক্ত। তবে বর্তমানে তিনি দেশের বাইরে থাকায় ভোট দেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।


অন্যদিকে, চিত্রনায়িকা অপু বিশ্বাস ভাটারা এলাকায় বসবাস করেন, যা ঢাকা–১১ আসনের অন্তর্ভুক্ত। একইভাবে নিকুঞ্জের খিলক্ষেত এলাকায় বসবাস করায় চিত্রনায়িকা পূর্ণিমা ঢাকা–১৮ আসনের ভোটার।

এ ছাড়া অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা–১১ আসনের ভোটার এবং শবনম ফারিয়া ঢাকা–৮ আসনের ভোটার হিসেবে তালিকাভুক্ত রয়েছেন।

নির্বাচনের উত্তাপে যখন পুরো দেশ সরব, তখন তারকারাও নাগরিক দায়িত্ব ও অবস্থান নিয়ে রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সময়ের আলো/এআর
  বিষয়:   নির্বাচন  তারকা  আসন  ভোটার 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: