নির্বাচন নিয়ে যা বললেন ঢাকা ১০-এর আইশা খান

নিজস্ব প্রতিবেদক

আনন্দ সময়

এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী আয়েশা খান ইতোমধ্যেই একাধিক দর্শকনন্দিত নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান মজবুত করেছেন। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্র ও

2026-02-09T17:17:16+00:00
2026-02-09T17:17:16+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
নির্বাচন নিয়ে যা বললেন ঢাকা ১০-এর আইশা খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৭ পিএম 
অভিনেত্রী আয়েশা খান। ছবি : সংগৃহীত
এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী আয়েশা খান ইতোমধ্যেই একাধিক দর্শকনন্দিত নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান মজবুত করেছেন। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্র ও উপস্থাপনাতেও নিয়মিত দেখা যায় তাকে। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘ম্যাজিক বাউলিয়ানা’ অনুষ্ঠানের উপস্থাপনার কাজ। অনুষ্ঠানটি নিয়ে তার কণ্ঠে ছিল স্পষ্ট উচ্ছ্বাস, যা কাজটির প্রতি তার ভালোবাসারই ইঙ্গিত দেয়।

ভালোবাসা দিবস ও আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ কোনো নাটক বা প্রজেক্টে তাকে দেখা যাবে না বলেও জানিয়েছেন আয়েশা। তবে উপস্থাপনার ব্যস্ততার মাঝেই দুটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। মূলত ‘ম্যাজিক বাউলিয়ানা’ নিয়েই কেটেছে তার সাম্প্রতিক সময়।
আরও পড়ুন

অভিনেত্রী আরও জানান, ব্যক্তিগত কিছু কারণে তিনি আগামী এপ্রিল পর্যন্ত নতুন কাজ থেকে দূরে থাকবেন। যদিও ঠিক কী কারণে এই বিরতি- সেটি খোলাসা করেননি।

আড্ডার ছলে তাকে প্রশ্ন করা হয়- নির্বাচনে কাকে ভোট দেবেন? প্রশ্নে খানিকটা অপ্রস্তুত হলেও কূটনৈতিক ভঙ্গিতে জবাব দেন তিনি। ঢাকার ১০ আসনে কেমন প্রতিনিধি চান জানতে চাইলে আয়েশা বলেন, ‘যার হাত ধরে আগামী পাঁচ বছর দেশের উন্নয়ন হবে।’

সব মিলিয়ে আয়শা খান মানেই পর্দায় দারুন উপস্থিতি আর স্বতঃস্ফূর্ত অভিনয়। কাজ কম করলেও মানের সঙ্গে কোনো আপস নেই- এই নীতিতেই এগোচ্ছেন তিনি।

এএডি/
  বিষয়:   নির্বাচন  ঢাকা  আইশা খান  অভিনেত্রী 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: