দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা সম্পদের হিসাব দিয়েছেন : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের দুয়েকজন উপদেষ্টা ছাড়া বাকি সবাই সম্পদের হিসাব জমা দিয়েছেন। এসব সম্পদের

2026-02-09T18:52:03+00:00
2026-02-09T18:52:03+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা সম্পদের হিসাব দিয়েছেন : প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫২ পিএম 
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের দুয়েকজন উপদেষ্টা ছাড়া বাকি সবাই সম্পদের হিসাব জমা দিয়েছেন। এসব সম্পদের তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

Advertisement
শফিকুল আলম বলেন, ‘নির্বাচনে ভোটের হার কেমন হবে তা এখনই বলা সম্ভব নয়। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে।’

তিনি বলেন, ‘যেকোনো সংবাদ প্রকাশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করেছে। কোনো মিডিয়া হাউস যেন বন্ধ না হয়, সে বিষয়েও আমরা নজর রেখেছি। শেখ হাসিনার আমলে বন্ধ হওয়া কয়েকটি গণমাধ্যম পুনরায় চালু করা হয়েছে এবং গণমাধ্যম খাতে বেশ কিছু সংস্কারও হয়েছে।’


তিনি আরও বলেন, ‘গেলো ১৮ মাসে বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়া হাজার হাজার অপতথ্য দিয়েছে। তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরিতে এটাও একটি বাধা। হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ভায়োলেন্সের কথা বলছে।’

প্রেস সচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ছিল না কাউকে জোর করে ধরে এনে সার্টিফিকেট নেওয়া বা আনুষ্ঠানিক স্বীকৃতি আদায় করা। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করাই সরকারের মূল লক্ষ্য।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   প্রেস সচিব  প্রধান উপদেষ্টা  শফিকুল আলম  সম্পদের হিসাব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: