প্রাথমিকের নিয়োগে নির্বাচিত প্রার্থীদের যোগদানে মানতে হবে যেসব নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

চাকরি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১৪ হাজার ৩৮৫ পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করেছে শিক্ষা অধিদফতর। রোববার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা

2026-02-09T18:37:52+00:00
2026-02-09T18:37:52+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
চাকরি
প্রাথমিকের নিয়োগে নির্বাচিত প্রার্থীদের যোগদানে মানতে হবে যেসব নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৭ পিএম 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ। ছবি : সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১৪ হাজার ৩৮৫ পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করেছে শিক্ষা অধিদফতর। রোববার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এবারের নিয়োগ পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হয়ে যোগদানের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে অধিদফতর। 


নির্বাচিত প্রার্থীদের যোগদানে মানতে হবে যেসব নির্দেশনা : -
সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র নিয়ে ১ মার্চের মধ্যে সশরীরে উপস্থিতি থাকতে হবে।সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে গ্রহণ করতে হবে। সিভিল সার্জন কর্তৃক সত্যায়িত ডিপটেস্ট রিপোর্ট বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে।যথাযথভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম (৩ কপি) প্রদান করতে হবে।প্রযোজ্য ক্ষেত্রে কোটার সনদপত্র (মূল কপি) যাচাইয়ের সময় অবশ্যই সঙ্গে রাখতে হবে।তথ্য গোপন বা ভুল তথ্য দিলে প্রার্থীতা বাতিল হবে। নির্ধারিত তারিখের মধ্যে জেলা শিক্ষা অফিসে উপস্থিতি। ১ মার্চ ২০২৬ এর পর প্রার্থিকে কোনো সুযোগ দেওয়া হবে না।
সময়ের আলো/কেএইচও



  বিষয়:   প্রাথমিক  নিয়োগ  নির্বাচিত প্রার্থী  নির্দেশনা 


Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: