বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ায় বিশেষ অভিযানে চালিয়ে সাড়ে আট হাজার পিস নিষিদ্ধ ভারতীয় মাদক ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।সোমবার (৯

2026-02-09T18:59:11+00:00
2026-02-09T18:59:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৯ পিএম 
বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক। ছবি : সময়ের আলো
কুষ্টিয়ায় বিশেষ অভিযানে চালিয়ে সাড়ে আট হাজার পিস নিষিদ্ধ ভারতীয় মাদক ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহরের মোল্লাতেঘড়িয়া হাউজিং সড়কের জাতীয় গৃহায়ন অফিসের সামনে এ অভিযান চালানো হয়।

আটককৃত যুবকের নাম রবিউল ইসলাম (২৬)। সে কুষ্টিয়া কুমারখালী থানাধীন চর চাপড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের তথ্য পেয়ে মোল্লাতেঘড়িয়া হাউজিং সড়ক এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সড়কের জাতীয় গৃহায়ন অফিসের সামনে থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। এসময় আরও দুইজন ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। 


ওসি আরও জানান, আটককৃত রবিউল ইসলামের কাছে থাকা দুইটি ঔষধের কাটুনে থেকে আট হাজার ৫০০ পিস নিষিদ্ধ ভারতীয় মাদক টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লক্ষ টাকা। আটককৃত রবিউলসহ পলাতক আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এফআর


  বিষয়:   কুষ্টিয়া  বিপুল  ট্যাপেন্টাডল ট্যাবলেট  যুবক  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: