গাজীপুরে বিএনপির প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ২১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির নির্বাচনি প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ নেতাকর্মী

2026-02-09T20:20:00+00:00
2026-02-09T20:20:25+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাজীপুরে বিএনপির প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ২১
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২০ পিএম  আপডেট: ০৯.০২.২০২৬ ৮:২০ পিএম
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। সংগৃহীত ছবি
গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির নির্বাচনি প্রচারণায় গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ নেতাকর্মী দগ্ধ হন। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে টঙ্গী বাজার সেনাকল্যাণ গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধরা  হলো, ইমাম হোসেন (১৪), নির্জন(২২), মারুফ (২২), রুবেল (৩৪), আলামিন (২১), শাওন (২০),  মিনহাজ (১৭), হাসনাত (২২), সিয়াম (১৬), তাসিন (১৮), বিজয় (১৬), রাফি (১২), রমজান (১৮), আকাশ (১৮), অনিক (২৭), হাসু (৩৮), হাসনাত (১৮), বিপ্লব (১৭), রাব্বী (১১), নুরু (১৮) ও ইমরান (১৮)। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। 

বিএনপির প্রার্থীর সমর্থক মো. রবিউল ইসলাম জানান, সোমবার বিকেলে টঙ্গী চেরাগআলী এলাকায় বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনির সমাবেশ ছিল। সেই সমাবেশে যাওয়ার জন্য তাদের নেতা সুমন সরকারের সব লোক জড়ো হন টঙ্গী সেনাকল্যাণ মার্কেটে এলাকার। প্রচারণাসহ সমাবেশে যোগ দিতে অসংখ্য নেতাকর্মী, সমর্থক প্রস্তুতি নেন। 

তিনি আরও বলেন, এর আগে থেকেই গ্যাস বেলুন প্রস্তুত করে রাখা ছিল একটি ক্লাবঘরে। বেলুনগুলো নিয়ে যাওয়ার কথা ছিল সমাবেশস্থলে। রওনা হওয়ার আগ মুহূর্তে ক্লাবঘরে রাখা সেই গ্যাস বেলুন বের করতে যায় কর্মী-সমর্থকরা। এসময় তাড়াহুড়ায় সেই গ্যাস বেলুন ফেটে যায় এবং মুহূর্তেই আগুন ধরে পুরো রুমে। এতে সেখানে উপস্থিত কর্মী-সমর্থকদের  হাত-পা ও মুখ ঝলসে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকায় নিয়ে আসা হয়। 


দগ্ধরা জানান, ক্লাবঘরে প্রায় ২০০ থেকে ৩০০ বেলুন রাখা ছিল। তবে সেগুলো যে গ্যাস বেলুন তা তারা আগে থেকে জানতেন না। ধারণা করেছিলেন, সেগুলো ডেকোরেশন এর জন্য ফুলিয়ে রাখা সাধারণ বেলুন। তবে সে তাড়াহুড়া করে বেলুন নেয়ার সময় সেগুলো ফেটে যায় এবং এই দুর্ঘটনা ঘটেছে। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ ২১ জন হাসপাতালে এসেছেন। তাদের সবার হাতে, মুখে এবং শরীরের বিভিন্ন জায়গায় ঝলসে গেছে। 

তিনি আরও বলেন, সবার শরীরের এক থেকে ১২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এফআর
  বিষয়:   গাজীপুর  টঙ্গী  গাজীপুর  বিএনপি  প্রচারণা  গ্যাস বেলুন  বিস্ফোরণ  দগ্ধ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: