শ্রেণিকক্ষে নারী সহপাঠীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পাঞ্জাবের তরন তারান জেলায় স্থানীয় একটি আইন কলেজের শ্রেণিকক্ষে এক সহপাঠীকে গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ নারী

2026-02-09T20:53:25+00:00
2026-02-09T20:53:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
শ্রেণিকক্ষে নারী সহপাঠীকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৩ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
ভারতের পাঞ্জাবের তরন তারান জেলায় স্থানীয় একটি আইন কলেজের শ্রেণিকক্ষে এক সহপাঠীকে গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ নারী সহপাঠী ঘটনাস্থলেই মারা গেছেন বলে জানা গেছে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ঘটনাটি ঘটেছে বলে ভারতীয় সংবাদমাদ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের একটি কলেজের শ্রেণিকক্ষে এক সহপাঠীকে গুলি করে হত্যা করার পরে তিনি নিজেও গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

জানা গেছে, সহপাঠীর গুলিতে নিহত ছাত্রীর নাম সন্দীপ কৌর। তিনি নৌশেরা পন্নুয়ান এলাকার বাসিন্দা। অভিযুক্ত ছাত্রের নাম প্রিন্স রাজ। তিনি জালন্ধর জেলার মল্লিয়ান গ্রামের বাসিন্দা।


ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষন করে দেখা যায়, আজ সকাল সোয়া ৯টার দিকে প্রিন্স রাজ শ্রেণিকক্ষে ঢুকে সন্দীপ কৌরের পাশ দিয়ে হেঁটে যান। এ সময় কৌর তার উদ্দেশে কিছু একটা বলেন। কিন্তু রাজ এতে কোনো সাড়া দেননি। এ ঘটনার প্রতিক্রিয়ায় কৌর শ্রেণিকক্ষ থেকে বের হয়ে যান।পরে রাজও তাকে অনুসরণ করেন। তখন আরেক সহপাঠী রাজকে থামানোর চেষ্টা করেন।

পরে উল্লিখিত তৃতীয় নারী সহপাঠী রাজ ও কৌরকে বুঝিয়ে শ্রেণিকক্ষের পেছনের দিকে নিয়ে যান। দুই নারী শিক্ষার্থী শেষের বেঞ্চে বসেন। রাজ তাদের সামনে বসেন। একপর্যায়ে কৌর দাঁড়িয়ে থাকা অবস্থায় ব্যাগ থেকে পিস্তল বের করে তার মাথায় গুলি করেন রাজ। এরপর তিন কদম এগিয়ে নিজের মাথায়ও গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজ কেন কৌরকে হত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে। 

সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   শ্রেণিকক্ষ  নারী সহপাঠী  গুলি করে হত্যা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: