‘গণভোটে না ভোট দিব’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ মাহতাব উৎস। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত

2026-02-10T10:51:41+00:00
2026-02-10T10:51:41+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
রাজনীতি
‘গণভোটে না ভোট দিব’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫১ এএম 
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎস। ছবি : সংগৃহীত
আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ মাহতাব উৎস। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং কেন এই সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে যুক্তি তুলে ধরেন।

ভিডিও বক্তব্যে আসিফ মাহতাব জানান, সাম্প্রতিক সময়ে অসংখ্য মানুষ তার কাছে জানতে চেয়েছেন- তিনি জুলাই সনদে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন। অনলাইনে নিয়মিত সক্রিয় না থাকলেও বারবার প্রশ্ন আসায় তিনি নিজের সিদ্ধান্ত প্রকাশ করতে বাধ্য হয়েছেন বলে জানান। তার ভাষায়, “অনেক মেসেজ পাওয়ার পর আমি স্পষ্ট করে বলতে চাই- আমি ‘না’ ভোট দেব।”
আরও পড়ুন

নিজের সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জুলাই সনদের একটি নির্দিষ্ট ধারার কথা তুলে ধরেন। আসিফ মাহতাব বলেন, সনদের ৮৪ নম্বর ধারায় বাংলাদেশকে ‘ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে’ (ওজিপি) যুক্ত হওয়ার কথা বলা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য কি এই অংশীদারত্বে যুক্ত হওয়া ছিল? আন্দোলনের সঙ্গে ওজিপির সরাসরি সম্পর্ক কোথায়- সে প্রশ্নও তোলেন তিনি।

ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের কার্যক্রম প্রসঙ্গে আসিফ মাহতাব দাবি করেন, এই প্ল্যাটফর্ম এলজিবিটিকিউ অধিকার বাস্তবায়নের পক্ষে কাজ করে। তার বক্তব্য অনুযায়ী, জুলাই সনদ পাস হলে ভবিষ্যতে এই বিষয়গুলো বাস্তবায়নের চাপ তৈরি হতে পারে।

তিনি বলেন, ‘আমি বা আমরা কেউই ওপেন সোসাইটির এজেন্ডা বাস্তবায়নের জন্য আন্দোলন করিনি। কিন্তু ভোটের মাধ্যমে সনদ পাস করিয়ে পরে এসব বিষয় বাস্তবায়নের দাবি তোলা হবে।’

সব মিলিয়ে, আসিফ মাহতাবের বক্তব্যে গণভোটকে কেন্দ্র করে এক ধরনের সতর্ক বার্তা উঠে এসেছে। তিনি মনে করেন, সনদের কিছু ধারা ভবিষ্যতে এমন বাস্তবতার দিকে নিয়ে যেতে পারে, যা আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। সে কারণেই তিনি প্রকাশ্যে ‘না’ ভোট দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

এএডি/
  বিষয়:   গণভোটে  ভোট  নির্বাচন  ব্র্যাক বিশ্ববিদ্যালয়  আসিফ মাহতাব উৎস 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: