জামায়াতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা নয়, অর্থের প্রভাব বিস্তারের চেষ্টা চলছে- এমন অভিযোগ তুলে জামায়াতের বিরুদ্ধে সরব হয়েছেন বিএনপি। দলটির চেয়ারম্যানের রাজনৈতিক

2026-02-10T13:06:00+00:00
2026-02-10T13:06:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
জামায়াতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৬ পিএম 
গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। ছবি : সংগৃহীত
নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা নয়, অর্থের প্রভাব বিস্তারের চেষ্টা চলছে- এমন অভিযোগ তুলে জামায়াতের বিরুদ্ধে সরব হয়েছেন বিএনপি। দলটির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন দাবি করেছেন, নিশ্চিত পরাজয়ের আশঙ্কা থেকেই জামায়াত টাকা দিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের ৯০ নম্বর রোডে অবস্থিত একটি নির্বাচনী অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন

মাহদী আমিন বলেন, নির্বাচনী প্রচারণা ও মাঠপর্যায়ের পরিস্থিতি বিশ্লেষণ করেই স্পষ্ট- জামায়াত জনসমর্থন হারিয়েছে। সেই কারণেই তারা ভোটারদের প্রভাবিত করতে অর্থ ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষায়, ‘নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই জামায়াত এখন অসাধু পন্থা বেছে নিচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে।’

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য এসব অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

এএডি/


  বিষয়:   জামায়াত  ভোট  অভিযোগ  বিএনপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: