ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর পুঠিয়ায় ভটভটি ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিক পু‌ঠিয়ার গন্ড‌গোহালী

2026-02-10T13:11:51+00:00
2026-02-10T13:11:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১১ পিএম 
ভটভটি ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। সংগৃহীত ছবি
রাজশাহীর পুঠিয়ায় ভটভটি ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিক পু‌ঠিয়ার গন্ড‌গোহালী নিমতলা এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও মুরগী বোঝাই ভটভ‌টির মধ্যে এ দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় মুরগী ব্যবসায়ী নাইম ও হালিম মারা গেছেন। আহত হন ট্রাক চালক মিন্টু, ট্রাক চালকের সহকারী স্বাধীন আলী।

পুলিশ জানিয়েছে, তাহেরপুর হতে মুরগী বোঝাই ভটভটি পুঠিয়া অভিমুখে আসছিল। অন্যদিকে ড্রাম ট্রাকটি পুঠিয়া থেকে তাহেরপুর যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছে ভটভটি ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন। আহতরা চিকিৎসাধীন রয়েছে। 


পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানিয়েছেন, নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। দূর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধার করে থানায় নেওয়া হবে। 


/ইউএমএইচ




  বিষয়:   ট্রাক ও ভটভটি সংঘর্ষ  রাজশাহী পুঠিয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: