পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে

2026-02-10T15:55:15+00:00
2026-02-10T15:57:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৫ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ৩:৫৭ পিএম
পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া
কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে মহড়াটি শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। 

এর আগে কুষ্টিয়ার রির্টার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন জানান, জেলায় সুষ্ঠু  নিরপেক্ষ, অবাধ নির্বাচন ও গণভোটে যেন ভোটাররা নিরবচ্ছিন্ন নিরাপদে ভোট দিতে পারেন সেজন্য যৌথবাহিনী কাজ করে যাচ্ছে। কোথাও কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

  
জেলার চারটি সংসদীয় আসনে ভোটার সংখ্যা ১৭ লাখ ৪৭ হাজার ৭৬২জন। মোট ভোটকেন্দ্র ৫৯৯টিতে ভোট গ্রহণ চলবে। মহড়ায় পুলিশ সুপার জসীম উদ্দিনসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অংশ নেন। পরে দিন ব্যাপি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়।

সময়ের আলো/জোআই



  বিষয়:   আইনশৃঙ্খলা পরিস্থিতি  স্বাভাবিক  যৌথবাহিনী. নির্বাচনি মহড়া  কুষ্টিয়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: