নির্বাচন উপলক্ষে খুলনার ডিআইজির প্রেস ব্রিফিং

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে এক বিশেষ

2026-02-10T15:34:41+00:00
2026-02-10T15:38:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নির্বাচন উপলক্ষে খুলনার ডিআইজির প্রেস ব্রিফিং
নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, অবাধ, পুলিশ, প্রেস ব্রিফিং
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৪ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ৩:৩৮ পিএম
নড়াইলে প্রেস ব্রিফিং খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক পিপিএম। ছবি : সময়ের আলো
নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে এক বিশেষ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে  নড়াইল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক পিপিএম।


সংবাদ সম্মেলনে ডিআইজি রেজাউল হক আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের প্রস্তুতি তুলে ধরেন। তিনি জানান, নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করা হবে ও ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার পরিবেশ তৈরি করা। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রকার উস্কানি বা গুজব ছড়িয়ে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখা।

প্রেস ব্রিফিংয়ে নড়াইল জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ব্রিফিং শেষে ডিআইজি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সময়ের আলো/জোআই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: