সাংবাদিকদের সঙ্গে নওশাদ-সারজিসের মতবিনিময়: পেশাদারিত্ব ও নিরপেক্ষতার আহ্বান

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা যখন শেষ তুঙ্গে, তখন পঞ্চগড়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন পঞ্চগড়-১

2026-02-10T15:15:00+00:00
2026-02-10T15:15:00+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
সাংবাদিকদের সঙ্গে নওশাদ-সারজিসের মতবিনিময়: পেশাদারিত্ব ও নিরপেক্ষতার আহ্বান
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৫ পিএম 
পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ও সারজিস আলম। ছবি : সময়ের আলো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা যখন শেষ তুঙ্গে, তখন পঞ্চগড়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন পঞ্চগড়-১ আসনের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী। 

গত রবি ও সোমবার রাতে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এবং ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম সাংবাদিকদের সঙ্গে এই বিশেষ মতবিনিময় করেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত সভায় বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির সাংবাদিকদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় খবর দ্রুত ভাইরাল হলেও মানুষ এখনো পত্রিকাকে অনেক বেশি বিশ্বাস করে। বিগত সালের নির্বাচনে আপনারা যেভাবে ভূমিকা রেখেছিলেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটেও সেই সাহসিকতা ও পেশাদারিত্ব প্রত্যাশা করছি। 


তিনি আরও বলেন, প্রেস কাউন্সিলের আইন অনেক হাউস মানতে চায় না; গণমাধ্যমকর্মীদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে তিনি পাশে থাকবেন।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে মতবিনিময় করেন সারজিস আলম। তিনি সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে অভিহিত করে বলেন, ব্যক্তিগতভাবে আপনি যেকোনো দলের শুভাকাঙ্ক্ষী হতে পারেন, কিন্তু পেশাগত দায়িত্ব পালনের সময় আপনাকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে। নির্বাচনে কোনো শক্তি প্রয়োগ বা অনিয়মের চেষ্টা হলে তা সাহস করে জনগণের সামনে তুলে ধরুন।

সারজিস প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে সংসদে সাংবাদিকদের জন্য বেতন কাঠামো নির্ধারণ এবং সামাজিক-আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি জোরালো ভূমিকা রাখবেন।

উভয় সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সরকার হায়দার। সভায় জেলার অর্ধশতাধিক প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। এছাড়াও উভয় প্রার্থীর সঙ্গে তাদের নিজ নিজ নির্বাচনি সমন্বয়ক ও জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোআই



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: