প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:০৫ পিএম
কুমারঘাতি এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এ অভিযান চালায়। ছবি : সংগৃহীতশেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানায়, জব্দ করা মদের সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা।
রোববার (১৮ অক্টোবর) উপজেলার কুমারঘাতি এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা গেছে, মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে পলাতক আসামি করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা মদ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/এনএন