কক্সবাজারের উখিয়ার ১৬ নং ক্যাম্প এলাকায় এসআরবি-১৫ অভিযান চালিয়ে পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সামছুল হক প্রকাশ বেলালকে (২৬) গ্রেফতার করেছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ১৬ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি হলেন, ১৬ নং ক্যাম্পের ব্লক-এ/৪-এর তোফায়েল আহমেদের ছেলে।
কক্সবাজার এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া)সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক রোববার প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এসআরবি-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৬টার দিকে উখিয়া থানাধীন ক্যাম্প-১৬ এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে অপহরণ মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সামছুল হককে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/এনএন