জাতির উদ্দেশে সন্ধ্যা ৭টায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপকড.মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দেশের

2026-02-10T17:00:25+00:00
2026-02-10T17:00:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
জাতির উদ্দেশে সন্ধ্যা ৭টায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০০ পিএম 
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় দেশের ১৩তম সাধারণ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে আয়োজিত গণভোটকে সামনে রেখে তিনি এই ভাষণ প্রদান করবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

তারা জানিয়েছে, এই ভাষণে তিনি আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে সরকারের অবস্থান, প্রস্তুতি এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। একইসঙ্গে বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মেও এটি প্রচার করা হবে।


উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাত্র দুই দিন আগে এই ভাষণের মাধ্যমে প্রধান উপদেষ্টা জাতিকে চূড়ান্ত দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।


/ইউএমএইচ



  বিষয়:   প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: