আচরণবিধি লঙ্ঘন : আমির হামজাকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগের প্রমাণ পেয়েছেনির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। ফলেতাকে

2026-02-10T17:07:03+00:00
2026-02-10T17:07:57+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
আচরণবিধি লঙ্ঘন : আমির হামজাকে জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৭ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ৫:০৭ পিএম
জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা। সংগৃহীত ছবি
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগের প্রমাণ পেয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। ফলে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অর্থ অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এই আদেশ প্রদান করেন।

নির্বাচনি বিচারিক আদালত সূত্রে জানা গেছে, আমির হামজার নির্বাচনি এলাকায় টানানো ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ না থাকায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। যা নির্বাচনি আচরণ বিধিমালা ২০২৫’-এর ৭(ঝ) ধারার লঙ্ঘন।

এছাড়া ব্যানারে নির্ধারিত আকারের চেয়ে বড় মাপের ছবি ব্যবহারের আরেকটি অভিযোগও প্রমাণিত হয়, যা আচরণ বিধিমালার ২৫ ধারার ৭(ছ) উপধারার পরিপন্থী।


উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায়, বিচারক আমির হামজাকে মোট ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এফআর


  বিষয়:   কুষ্টিয়া  আচরণবিধি  লঙ্ঘন  আমির হামজা  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: