আগুনে ছাই ডায়াগনস্টিক সেন্টারসহ ১৩ দোকান, কোটি টাকার ক্ষতি

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাট শহরের পুরাতন কোর্ট এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে মার্কেটে থাকা একটি ডায়াগনস্টিক সেন্টারসহ

2026-02-10T18:51:14+00:00
2026-02-10T18:51:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আগুনে ছাই ডায়াগনস্টিক সেন্টারসহ ১৩ দোকান, কোটি টাকার ক্ষতি
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫১ পিএম 
আগুনে ছাই ডায়াগনস্টিক সেন্টারসহ ১৩ দোকান, কোটি টাকার ক্ষতি। ছবি : সংগৃহীত
বাগেরহাট শহরের পুরাতন কোর্ট এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে মার্কেটে থাকা একটি ডায়াগনস্টিক সেন্টারসহ ১৩ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণ আনে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ভুক্তভোগী ডায়াগনস্টিক সেন্টারের মালিক জাহদি চাকলাদার বলেন, আমার এ সেন্টারের সব শেষ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে। 


বাগেরহাট ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, ধারনা করা হচ্ছে, সোমবার রাত তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনে সূত্রপাত হয়। মার্কেটের বেশিরভাগ দোকান কাপড়ের। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আর আগুনের তাপে মার্কেটে থাকা একটি ডায়াগনস্টিক সেন্টারের মেশিনসহ কেমিক্যাল ক্ষতিগ্রস্ত হয়।

এফআর


  বিষয়:   বাগেরহাট  আগুনে ছাই  ডায়াগনস্টিক সেন্টার  কাপড়ের দোকান  কোটি টাকা  ক্ষতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: