আসন্ন নির্বাচনে ভোটগ্রহণের আগমুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত তিনজন হলেন উপজেলার বায়েক ইউনিয়ন বিএনপি সভাপতি মো. নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. কামাল মিয়া।
জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতারা দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় দলীয় প্রাথমিক সদস্যপদসহ বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ জানান, কসবা উপজেলার বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগ রয়েছে। প্রমাণ পাওয়ায় তিনজনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সময়ের আলো/আআ