জামায়াত নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

বরগুনা প্রতিনিধি

সারাদেশ

বরগুনার পাথরঘাটা উপজেলায় এক জামায়াত নেতার হাত ও দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)

2026-02-10T19:09:29+00:00
2026-02-10T19:09:43+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
জামায়াত নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৯ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ৭:০৯ পিএম  (ভিজিট : ১২২)
আহত জামায়াত নেতা মাহফুজুর রহমান। ছবি : সময়ের আলো
বরগুনার পাথরঘাটা উপজেলায় এক জামায়াত নেতার হাত ও দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বয়ারগুদি ব্রিজ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

আহত জামায়াত নেতার নাম মাওলানা মো. মাহফুজুর রহমান। তিনি উপজেলার কাঠালতলী ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি এবং কাঁঠালতলী দাখিল মাদরাসার ইবতেদায়ি শাখার প্রধান। 

এ সময় হামলায় রফিকুল ইসলাম নামে আরও একজন আহত হন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার মাদরাসা ছুটির পর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জামায়াত নেতা মাহফুজুর রহমান ও রফিকুল ইসলাম। পথে বয়ারগুদি ব্রিজের ওপর ওঠামাত্র একদল যুবক তাদের গতিরোধ করে লাঠি ও লোহার পাইপ দিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন মাহফুজুর রহমান। পরে তাকে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জামায়াত নেতা মাহফুজুর রহমানকে ঢাকায় পাঠানো হয়েছে।

হামলার বিষয়ে আহত মাহফুজুর রহমান অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপির টিপু, হাসান, মাহমুদ ও ইমামসহ ৬ থেকে ৭ জন কর্মী ও মুখোশধারী ব্যক্তিরা তার ওপর হামলা চালিয়েছে। 

তিনি আরও দাবি করে বলেন, এর আগে জামায়াতের পক্ষে ভোট চাওয়াকে কেন্দ্র করে তাকে হুমকি দেওয়া হয়েছিল।


এদিকে, এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন উপজেলা জামায়াতের আমির। 

তবে বিএনপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, নির্বাচনের আগে এটি তাদের বিরুদ্ধে অপপ্রচারের একটি অংশ।

এ বিষয়ে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, আহত ব্যক্তিকে পাথরঘাটা থানায় আনা হয়েছিল। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন, সন্ত্রাসী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/আরবিএন/এফআর


  বিষয়:   বরগুনা  জামায়াত নেতা  হাত-পা  অভিযোগ  বিএনপি  বিরুদ্ধে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: