রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি প্রকাশ

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের ব্যাংকগুলোর অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি

2026-02-10T19:00:36+00:00
2026-02-10T19:00:36+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
অর্থনীতি
রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি প্রকাশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০০ পিএম   (ভিজিট : ২৮০)
ফাইল ছবি
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের ব্যাংকগুলোর অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকগুলোর লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত হবে। আর অফিস সময়সূচি থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এছাড়া দেশের সব তফসিলি ব্যাংক রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে এবং দুপুর সোয়া দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে, এই বিরতির সময়েও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন কার্যক্রম চালু রাখা যাবে।

বর্তমানে ব্যাংকগুলোর সাধারণ কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এবং অফিস সময়সূচি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকে। তবে রমজান মাস শেষে ব্যাংকগুলোর সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

/এমএইচআর 


  বিষয়:   রমজান  ব্যাংক  সময়সূচী 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: