জনতা ব্যাংকে ডিএমডি পদে যোগ দিলেন ইকবাল হোসেন

অর্থনীতি

জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন মো. ইকবাল হোসেন খাঁ। এর আগে তিনি রূপালী ব্যাংকে

2026-10-19T23:46:44+00:00
2026-10-19T23:46:44+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
অর্থনীতি
জনতা ব্যাংকে ডিএমডি পদে যোগ দিলেন ইকবাল হোসেন
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৬ পিএম 
ছবি : সংগৃহীত
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন মো. ইকবাল হোসেন খাঁ। এর আগে তিনি রূপালী ব্যাংকে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭০ সালে ময়মনসিংহের ভালুকায় ধীতপুর গ্রামে জন্মগ্রহণ করেন মো. ইকবাল হোসেন খাঁ। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ব্যাংকিং ডিপ্লোমা (ডিএআইবিবি) সম্পন্ন করেন।

১৯৯৮ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু। সেখানে দীর্ঘ ২৮ বছরের বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকটির ঋণ, জনসংযোগ, ভিজিল্যান্স, এস্টাবলিশমেন্ট, নিরীক্ষা ও পরিদর্শন, বিজনেস ডেভেলপমেন্ট, অ্যান্টি মানি লন্ডারিং এবং মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও শাখায় দায়িত্ব পালন করেন। 

তিনি দেশে-বিদেশে ব্যাংকিংবিষয়ক বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ ছাড়া রূপালী ক্রেডিট ম্যানুয়াল-২০১৩, রূপালী ক্রেডিট পলিসি, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন এবং রূপালী লোন রিভিউ পলিসি প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে

  বিষয়:   জনতা ব্যাংক  ডিএমডি  ইকবাল হোসেন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: