বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি প্রচারণা, ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগে চার ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার

2026-02-10T20:13:32+00:00
2026-02-10T20:15:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি প্রচারণা, ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৩ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ৮:১৫ পিএম
প্রতীকী ছবি
নাটোর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগে চার ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ দেওয়া হয়।

এতে বলা হয়, ধানের শীষের বিরুদ্ধে নির্বাচনি প্রচারণার অভিযোগ ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার ওই চার ছাত্র দল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. এনামুল হক (বিদ্যুৎ), লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মঞ্জুর রহমান রয়েল এবং যুগ্ম আহ্বায়ক মো. সাকিব হাসান।


বিজ্ঞপ্তিতে, সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

জানা গেছে, বহিষ্কৃত এই চার ছাত্রদল নেতা নাটোর-১ আসনের বিএনপি বিদ্রোহী প্রার্থীর নির্বাচনি প্রচারণায় যুক্ত রয়েছেন।

এফআর


  বিষয়:   নির্বাচন  নাটোর  বিএনপি প্রার্থী  বিরুদ্ধে  নির্বাচনি কার্যক্রম  ছাত্রদল  নেতা  বহিষ্কার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: