চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে বিজিবির অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালান ও নাশকতা প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার ভোরে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর বিও-পি’র বিজিবি সদস্যরা মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
সময়ের আলো/জোআই