ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় রাবি শিক্ষককে অব্যাহতি

রাবি প্রতিনিধি

শিক্ষা

বিয়ের প্রলোভনে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ড. দুলাল আলী মোল্লাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১০

2026-02-10T23:09:05+00:00
2026-02-10T23:09:05+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
শিক্ষা
ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় রাবি শিক্ষককে অব্যাহতি
রাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৯ পিএম 
ড. দুলাল আলী মোল্লা। ছবি : সংগৃহীত
বিয়ের প্রলোভনে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ড. দুলাল আলী মোল্লাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত ড. দুলাল আলী মোল্লা বিশ্ববিদ্যালয়ের (রাবি) অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা, শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. দুলাল আলী মোল্লাকে সকল প্রকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান হল। গতকাল সোমবার অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫৪৬ তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত মো. দুলাল আলী মোল্লার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন এক নারী শিক্ষার্থী। গত ৪ জানুয়ারি রাজশাহীর চন্দ্রিমা থানায় মামলাটি করা হয়। ঘটনার পর অসুস্থতার কথা বলে গা ঢাকা দেন ওই শিক্ষক।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর সঙ্গে ২০২১ সাল থেকে শিক্ষক ড. দুলাল আলী মোল্লার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে উভয় পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তাও চলে। গত ২৭ ডিসেম্বর রাত আনুমানিক ৮-৯টার দিকে অভিযুক্ত শিক্ষক তার মায়ের অসুস্থতার কথা বলে ওই শিক্ষার্থীকে নগরীর পদ্মা আবাসিক এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে যান। 

বাসায় কেউ না থাকার সুযোগে ভুক্তভোগীকে আটকে রেখে বার বার ধর্ষণ করার চেষ্টা করেন দুলাল আলী মোল্লা। পরদিন (২৮ ডিসেম্বর) ভোরে অভিযুক্ত শিক্ষক কৌশলে বাসা থেকে পালিয়ে যান। পরে জনৈক এক নারীকে ‘বউ’ সাজিয়ে বাসায় ফিরে আসেন তিনি। এ সময় আরও তিন সহযোগী তাদের সঙ্গে বাসায় আসেন। সেখানে ভুক্তভোগীকে মারধর ও শারীরিক-মানসিকভাবে নির্যাতন করা হয়। 

এতে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে তাকে বাসায় একা ফেলে গ্যাস-পানি বন্ধ করে দিয়ে ফেলে আসে অভিযুক্ত মো. দুলাল আলী মোল্লা। পরে পরিবারের সদস্যরা ভুক্তভোগীকে উদ্ধার করে।


এফআর


  বিষয়:   ছাত্রী  ধর্ষণচেষ্টা  রাবি  শিক্ষক  অব্যাহতি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: