যুক্তরাষ্ট্রকে হারিয়ে শীর্ষে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে এ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে পাকিস্তান। নেদারল্যান্ডসকে হারানোর পর যুক্তরাষ্ট্রকে হারানোর চ্যালেঞ্জ নিয়ে

2026-02-10T23:03:26+00:00
2026-02-10T23:43:02+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
যুক্তরাষ্ট্রকে হারিয়ে শীর্ষে পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৩ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ১১:৪৩ পিএম
সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে এ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে পাকিস্তান। নেদারল্যান্ডসকে হারানোর পর যুক্তরাষ্ট্রকে হারানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামে সালমান আলী আঘার দল। কারণ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এ দলটির বিপক্ষে হেরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। 

কলম্বোতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রকে ৩২ রানের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জোড়া ফিফটির পর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানে থেমেছে যুক্তরাষ্ট্রের ইনিংস।

রান তাড়ায় নেমে শুরুটা ভালোই ছিল যুক্তরাষ্ট্রের। আগ্রাসী ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ৪২ রান তুলে নিয়েছিল তারা। ১৩ বলে ১৩ রান করা আন্দ্রিস গুসকে আউট করে পঞ্চম ওভারে পাকিস্তানকে লড়াইয়ে ফেরান মোহাম্মদ নাওয়াজ। এরপর ক্রিজে নেমে ১০ বলে ৩ রান করে বিদায় নেন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। 


তখনো যুক্তরাষ্ট্রকে চালকের আসনে রেখেছিলেন শায়ান। কিন্তু তার আগ্রাসী ব্যাটিং বেশিক্ষণ স্থায়ী হয়নি। আক্ষেপ নিয়ে ৩৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৯ রান করে আউট হন তিনি। তার বিদায়ের পর মিলিন্দ কুমার ও শুভাম রঞ্জন যুক্তরাষ্ট্রকে লড়াইয়ে টিকিয়ে রাখেন।
 
১৬তম ওভারে গিয়ে তাদের ৫৪ রানের জুটি ভাঙেন উসমান তারিক। ২২ বলে ২ চার ও ১ ছক্কায় ২৯ রান করে সাজঘরে ফেরেন মিলিন্দ। তার বিদায়ের পর ম্যাচ থেকে একপ্রকার ছিটকে পড়ে যুক্তরাষ্ট্র। যদিও একপ্রান্ত আগলে রেখে ফিফটি হাঁকিয়ে নেন শুভাম। তবে শেষ পর্যন্ত দলকে উদ্ধার করতে পারেননি তিনি। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৩০ বলে ৩ ছক্কা ও ৩ চারের মারে ৫১ রান করেন তিনি।

সময়ের আলো/এআর



  বিষয়:   যুক্তরাষ্ট্র  শীর্ষে  পাকিস্তান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: