অভিষেক ম্যাচেই আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন

ক্রীড়া ডেস্ক

খেলা

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর এবার আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে

2026-10-22T19:28:56+00:00
2026-10-22T19:57:07+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
খেলা
অভিষেক ম্যাচেই আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:২৮ পিএম  আপডেট: ২২.১০.২০২৬ ৭:৫৭ পিএম
ছবি : সংগৃহীত
ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর এবার আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অভিষেক হওয়া ডানহাতি স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন অবৈধ বলে অভিযোগ তুলেছেন ম্যাচ কর্মকর্তারা।

২৯ বছর বয়সী এই স্পিনারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অবৈধ বোলিং অ্যাকশনসংক্রান্ত নিয়ম অনুযায়ী, আলিসকে এখন আইসিসি অনুমোদিত কোনো পরীক্ষাকেন্দ্রে গিয়ে বোলিং অ্যাকশনের স্বাধীন মূল্যায়নে অংশ নিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল তার বোলিং অ্যাকশনের বৈধতা নিশ্চিত হবে।


বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। তিনি বলেন, ‘আমরা দুপুরে জেনেছি, এরপর আইসিসি জানিয়েছে। কয়েকটি দেশের ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা নেওয়া হয়। তবে আলিসেরটা চেন্নাইতে হতে পারে। এখনও সময় জানা যায়নি।’

অভিষেক ম্যাচের পরপরই বোলিং অ্যাকশন নিয়ে এমন অভিযোগ বাংলাদেশের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   অভিষেক ম্যাচ  আলিস  বোলিং অ্যাকশন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: