৯৯ রানে অলআউট হয়ে ফলোঅনের লজ্জায় অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

খেলা

গেবেখায় মার্কো জানসেনের দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাত্র ৯৯ রানেই অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। তাতে সফরকারীদের ফলোঅন করিয়েছে

2026-10-22T11:12:30+00:00
2026-10-22T11:12:30+00:00
 
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
খেলা
৯৯ রানে অলআউট হয়ে ফলোঅনের লজ্জায় অস্ট্রেলিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:১২ এএম 
৯৯ রানে অলআউট হয়ে ফলোঅনের লজ্জায় অস্ট্রেলিয়া। ছবি : সংগৃহীত
গেবেখায় মার্কো জানসেনের দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাত্র ৯৯ রানেই অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। তাতে সফরকারীদের ফলোঅন করিয়েছে প্রোটিয়ারা।

১৯৮৮ সালের পর টেস্ট ক্রিকেটে এটি অস্ট্রেলিয়াকে ফলোঅন করানোর মাত্র তৃতীয় ঘটনা। তিন ম্যাচের টেস্ট সিরিজে সমতা ফেরানোর দারুণ সুযোগও তৈরি হয়েছে দক্ষিণ আফ্রিকার সামনে।

অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন জানসেন। তিন টেস্টের মধ্যে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন তিনি। যদিও তার আগের পাঁচ উইকেটের কীর্তিটি ছিল প্রায় এক বছর আগে।

দক্ষিণ আফ্রিকার জন্য উদ্বেগের বিষয় ছিল আনরিখ নরকিয়ার চোট। কুঁচকির চোটের শঙ্কায় নিজের চতুর্থ ওভারেই মাঠ ছাড়তে হয় এই পেসারকে। তবে নরকিয়ার অনুপস্থিতিতে বোলিংয়ের দায়িত্ব দারুণভাবে সামলেছেন জানসেন। তার বিধ্বংসী বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয় আরও গভীর হয়।


দক্ষিণ আফ্রিকার ৪২৫ রানের জবাবে ১ উইকেটে ৩ রান দিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ করেন ২৮ রান। বাকি ব্যাটাররা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। ফলে প্রথম ইনিংসে ৯৯ রানে অলআউট হয় সফরকারী দল।

মার্কো জানসেন ৩৩ রানে নেন ৫টি উইকেট।

৩২৬ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়াকে ফলোঅন করায় দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ১৫৬ রান নিয়ে দিন শেষ করেছে অজিরা। ট্রাভিস হেড ৮৭ রান নিয়ে একাই লড়ছেন। এখনও ১৭০ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   ক্রিকেট  টেস্ট ক্রিকেট 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: