‘আইসিসি বাংলাদেশের সঙ্গে অন্যায় স্বীকার করার পরই খেলতে রাজি হয়েছি’

ক্রীড়া ডেস্ক

খেলা

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের বিপক্ষে খেলার বিষয় নিশ্চিত করেছে পাকিস্তান। এ সিদ্ধান্ত এসেছে লাহোরে পরশু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি

2026-02-10T23:26:30+00:00
2026-02-10T23:26:30+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
খেলা
‘আইসিসি বাংলাদেশের সঙ্গে অন্যায় স্বীকার করার পরই খেলতে রাজি হয়েছি’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৬ পিএম 
সংগৃহীত ছবি
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের বিপক্ষে খেলার বিষয় নিশ্চিত করেছে পাকিস্তান। এ সিদ্ধান্ত এসেছে লাহোরে পরশু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামের উপস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসির প্রতিনিধিদলের বৈঠকের পর। 

এ নিয়ে আজ পেশোয়ারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পিসিবি প্রধান মহসিন নাকভি।

সাংবাদিকদের নাকভি বলেছেন, ‘আমরা (আমাদের আলোচনায়) বাংলাদেশের প্রসঙ্গ ছাড়া অন্য কোনো শর্ত রাখিনি। আমাদের একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশের জন্য কিছু সম্মান আদায় করা এবং তাদের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিকার করা।’


সাম্প্রদায়িক উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে ভারতে বিশ্বকাপ দল পাঠাতে অস্বীকৃতি জানায়। 

বিসিবি ভারত থেকে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের অনুরোধ করলে আইসিসি তা প্রত্যাখ্যান করে এবং একপর্যায়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে স্থলাভিষিক্ত করা হয় স্কটল্যান্ডকে। নাকভি আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন এবং নিয়ন্ত্রক সংস্থাটির বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ এনেছিলেন।

নাকভি আজ আরও বলেছেন, ‘আপনারা দেখেছেন বাংলাদেশ যা চেয়েছিল, তার সবই মেনে নেওয়া হয়েছে এবং এটাই মূল বিষয়। এতে আমাদের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য ছিল না। তারা যা খুশি বলতে পারে, কিন্তু আমাদের কাজ ছিল শুধু বাংলাদেশকে নিয়ে। সরকার সেই ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছিল। যখন তাদের দাবিগুলো মেনে নেওয়া হলো এবং এটা স্বীকার করা হলো যে তাদের সঙ্গে অন্যায় হয়েছে, তখনই আমরা আবার খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

সময়ের আলো/এআর

  বিষয়:   আইসিসি  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: