নির্বাচনের দিনে হিলি ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ

হিলি প্রতিনিধি

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সব ধরনের পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে

2026-02-10T23:18:51+00:00
2026-02-10T23:34:59+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
জাতীয়
নির্বাচনের দিনে হিলি ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ
হিলি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৮ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ১১:৩৪ পিএম
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট। ছবি : সময়ের আলো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সব ধরনের পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বা ভোটের দিন এই নির্দেশনা কার্যকর থাকবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম।

তিনি জানান, জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারি নির্দেশনা মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি হিলি ইমিগ্রেশন দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতে পারবেন না। তবে নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে যাত্রী পারাপার শুরু হবে।


তিনি আরও জানান, যাত্রী সাধারণের সুবিধার্থে বিষয়টি আগে-ভাগেই অবহিত করা হচ্ছে। যাতে কেউ ওইদিন সীমান্তে এসে দুর্ভোগে না পড়েন।

এফআর
  বিষয়:   নির্বাচন  হিলি ইমিগ্রেশন  পাসপোর্ট  যাত্রী পারাপার  বন্ধ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: