নৌকায় ভোট চাওয়া নিয়ে মুখ খুললেন রবি চৌধুরী

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য ভোট চাইতে গিয়ে আলোচনায় সংগীতশিল্পী রবি চৌধুরী। কারণ এক সময় নির্বাচনের মাঠে নৌকার

2026-02-10T23:24:14+00:00
2026-02-10T23:24:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
নৌকায় ভোট চাওয়া নিয়ে মুখ খুললেন রবি চৌধুরী
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৪ পিএম 
রবি চৌধুরী। সংগৃহীত ছবি
ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য ভোট চাইতে গিয়ে আলোচনায় সংগীতশিল্পী রবি চৌধুরী। কারণ এক সময় নির্বাচনের মাঠে নৌকার হয়ে ভোট চাইতে দেখা যায় তাকে। এ নিয়ে একাধিক সংবাদমাধ্যম তাকে নিয়ে ভুল তথ্য উপস্থাপন করলে সে প্রসঙ্গে মুখ খুলেছেন এ গায়ক।

এক সময় মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও হরিরামপুর) আসনে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের হয়ে নৌকা মার্কায় ভোট চেয়েছিলেন রবি চৌধুরী। এখন আবার বিএনপির হয়ে তিনি ভোট চাইছেন। এ বিষয়কে গুরুত্ব দিয়ে অনেকেই গায়ককে ‘দালাল’ বলে সম্বোধন করছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) গুলশান গার্ডেন ও এর আশপাশের এলাকায় বিএনপির হয়ে গণসংযোগকালে সাংবাদিকদের মুখোমুখি হলে রবি চৌধুরী বলেন, আমাকে দালাল বানাবেন না, আমি দালাল না। গায়িকা মমতাজ আমাকে দাওয়াত দিয়েছিল। সে আমার সহশিল্পী। তারপরও টাকার বিনিময়ে তার অনুরোধে তার মার্কার জন্য আমি গান করেছি। যেখানে টাকা পাব সেখানেই গান গাইব। এখানে আমি কারও দালালি করিনি।

কিন্তু গায়কের এ মন্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করে কিছু গণমাধ্যম। শিরোনামে গায়ককে জড়িয়ে লেখা হয়, টাকার বিনিময়ে নৌকার প্রচারে ছিলেন তিনি। এমন খবর প্রকাশিত হলে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সে খবর শেয়ার করেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

ক্যাপশনে লেখেন, সে কি! তখনকার ভোটের প্রচারে টাকা-পয়সার লেনদেন ছিল নাকি! কেবল হামলা-মামলা না, এখন দেখি ধোঁকাও খাইলাম।


অভিনেত্রীর এমন স্ট্যাটাস গায়কের চোখ পড়তেই মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া করেন রবি। লেখেন, আমি টাকার বিনিময়ে গান গাইতে গিয়েছিলাম। ভোট চেয়েছি তার অনুরোধে, টাকার জন্য নয়। মানুষ ভিউর জন্য তিলকে তাল বানায়।

গুলশান গার্ডেন ও আশপাশের এলাকায় বিএনপির গণসংযোগে রবি চৌধুরীসহ আরও ছিলেন অভিনেত্রী রিনা খান, সংগীতশিল্পী মনির খান, চিত্রনায়িকা সামসুন নাহার সিমলা, অভিনেতা শাহেদ শরীফ খানসহ আরও কয়েকজন শোবিজের তারকা। 

সময়ের আলো/আআ



  বিষয়:   নৌকা  ভোট  মুখ  রবি চৌধুরী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: