হাতিয়ায় এনসিপির পোলিং এজেন্টকে মারধর

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নোয়াখালীর হাতিয়া উপজেলার এনসিপির এক পোলিং এজেন্টকে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলার বুড়িরচর ও সোনাদিয়া ইউনিয়নে এনসিপির প্রার্থী হান্নান

2026-02-11T02:22:26+00:00
2026-02-11T02:22:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হাতিয়ায় এনসিপির পোলিং এজেন্টকে মারধর
সন্ত্রাস দমনে বিশেষ অভিযানের দাবি হান্নান মাসউদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২২ এএম 
এনসিপির এক পোলিং এজেন্টকে মারধরের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
নোয়াখালীর হাতিয়া উপজেলার এনসিপির এক পোলিং এজেন্টকে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলার বুড়িরচর ও সোনাদিয়া ইউনিয়নে এনসিপির প্রার্থী হান্নান মাসউদের কর্মী সমর্থকদের বাড়ি ঘরে হামলা ও দোকানপাট লুটপাট অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটে চানন্দি ইউনিয়নের চম্পা ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীকের সমর্থক ছাত্রদল কর্মী ফারাবি ও ইয়াছিন আলি সুজন অতর্কিতভাবে এনসিপির পোলিং এজেন্ট মো. ইসমাইলকে মারধর করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ ডিসপেন্সারিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এরপর বিএনপির নেতাকর্মীরা একাধিক বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।


এ ঘটনায় ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, ‘‘হাতিয়ার বুড়িরচর, সোনাদিয়া এবং চর ঈশ্বর ইউনিয়নে একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী সাধারণ মানুষের ওপর তাণ্ডব চালাচ্ছে। যারা মূলত আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল, তারা এখন বিএনপির নাম ভাঙিয়ে ‘ধানের শীষ’ স্লোগান দিয়ে সাধারণ মানুষের বাড়িঘরে হামলা, লুটতরাজ ও গুলিবর্ষণ করছে। হাতিয়ার মানুষ আজ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।’

তিনি বলেন, ‘বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীমের প্রত্যক্ষ মদদে এই সন্ত্রাসীরা এসব অপকর্ম করছে। বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বা কাউকে গ্রেফতার করা হয়নি।’

এসময় তিনি ১১ দলীয় জোটের পক্ষ থেকে কিছু দাবি জানায়। এগুলো হলো- অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে; ভোটারদের জানমালের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে; আগামীকালের মধ্যে হাতিয়াকে সন্ত্রাসমুক্ত করতে ‘বিশেষ অভিযান’ পরিচালনা করতে হবে বলে দাবি জানান। 


ঘটনার পর থেকে এলাকায় কোস্টগার্ডের টহল টিম ও পুলিশের একটি টিম অবস্থান করছে।

এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘সামান্য হাতাহাতি ঘটছে। এ ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আমাদের পুলিশের একটি টিম ও কোস্ট গার্ডের একটি টিম গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সন্ত্রাস দমন  বিশেষ অভিযান  হান্নান মাসউদ  হাতিয়া  এনসিপি  পোলিং এজেন্ট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: