খাগড়াছড়িতে মোতায়েন থাকছে ২ হাজার ৬৩৯ আনসার সদস্য

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

খাগড়াছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২ হাজার ৬৩৯ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলার

2026-02-11T05:23:07+00:00
2026-02-11T05:23:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে মোতায়েন থাকছে ২ হাজার ৬৩৯ আনসার সদস্য
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৩ এএম 
আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে আনসার সদস্যদের প্যারেড ও ব্রিফিং অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
খাগড়াছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২ হাজার ৬৩৯ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলার চেঙ্গী এলাকায় আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে আনসার সদস্যদের প্যারেড ও ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জ কমান্ডার ড. মোহাম্মদ সাইফুর রহমান। 

এসময় মোহাম্মদ সাইফুর রহমান নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য ভোটকেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিষয়ে আনসার ও ভিডিপি সদস্যদের দিকনির্দেশনা দেয়।


জানা গেছে, এবারের নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে ৩ জন পুলিশের সদস্যের পাশাপাশি ১৩ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। নির্বাচন সুষ্ঠু রাখতে মাঠে থাকবে আনসারের প্রায় ১৯টি স্ট্রাইকিং ফোর্স। এছাড়া প্রত্যেক প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তায় একজন স্বশস্ত্র আনসার সদস্য মোতায়েন থাকবে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   নির্বাচন  আনসার  ভিডিপি  প্রশিক্ষণ কেন্দ্র  প্যারেড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: