নির্বাচনে উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজ নিজ এলাকায় ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। নির্বাচন কমিশনের

2026-02-11T11:02:08+00:00
2026-02-11T11:02:08+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
নির্বাচনে উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০২ এএম 
ড. আসিফ নজরুল, ফরিদা আখতার ও ড. এম সাখাওয়াত হোসেন। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজ নিজ এলাকায় ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। একই এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ ভোট দেবেন রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকার ই ব্লকের একটি কেন্দ্রে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ভোট দিচ্ছেন শ্যামলী শিশু মেলার কাছে একটি কেন্দ্রে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ভোট দেবেন রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকার একটি স্কুল কেন্দ্রে। ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার ভোট দেবেন উত্তরা ১০ নম্বর সেক্টর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।


দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম ভোট দেবেন চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ এলাকার নিজ কেন্দ্রতে। তবে চট্টগ্রামের ভোটার হলেও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ড. খালিদ হোসেন জরুরি কাজের কারণে ঢাকায় অবস্থান করছেন এবং এ কারণে তিনি এবার ভোট দিতে নিজ এলাকায় যেতে পারছেন না বলে জানিয়েছেন। তিনি আরও জানান, ধর্ম মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভোট দেবেন গুলশান-২ এর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রাজধানীর ধানমন্ডির একটি কেন্দ্রে ভোট দেবেন।

সচিবালয়ের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে জানা গেছে, নির্বাচনের দিন অধিকাংশ উপদেষ্টা ঢাকায় অবস্থান করবেন এবং প্রত্যেকে নিজ নিজ আবাসিক এলাকার ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। 


/ইউএমএইচ



  বিষয়:   নির্বাচন  উপদেষ্টা  ভোট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: