আজ থেকে ৪৮ ঘণ্টা সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আজ থেকে ৪৮ ঘণ্টা রাজধানীসহদেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ থাকবে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উপলক্ষে এই সিদ্ধান্ত

2026-02-11T10:59:10+00:00
2026-02-11T10:59:10+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
আজ থেকে ৪৮ ঘণ্টা সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৯ এএম 
ফাইল ছবি
আজ থেকে ৪৮ ঘণ্টা রাজধানীসহ দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। 

গত শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তারা।

শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার এবং নির্বাচনের দিন উপলক্ষে ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি থাকে। এর ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি— টানা তিন দিন ছুটি থাকবে শিল্পকারখানার শ্রমিকদের।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বুধ ও বৃহস্পতিবার সারা দেশে দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ভোটের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি আছে। ফলে নির্বাচন উপলক্ষে টানা কয়েক দিন ছুটি পাচ্ছে শ্রমিকরা।


  বিষয়:   দোকান  শপিং মল  বন্ধ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: